শিরোনাম :
নরসিংদী শহর ছাত্রদল নেতা শাওন ও স্বাধীনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ধর্ষণের পর তরুণীকে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার-৭ ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে- স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল অপরাধী যে দলেরই হোক তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই- খায়রুল কবির খোকন নরসিংদীতে বাবার কাছ থেকে তরুনীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ নরসিংদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে- খায়রুল কবির খোকন স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদীর পাঁচ আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

স্টাফ রিপোর্টার / ৯০ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে বলে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি আমাদের আছে।
তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে গিয়ে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেয় নাই তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার উর্দ্ধে উঠে সকল বিদ্বেষ ভুলে গিয়ে রাজনৈতিক কোন অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলব। স্বাস্থ্য মন্ত্রী জানান, নরসিংদীসহ দেশের আরও যেখানে প্রয়োজন সেখানে মেডিকেল কলেজ করা হবে। নরসিংদীর জন্য দুটো আইসিউ ইউনিট করার ইচ্ছে পোষণ করেছি।
স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম তিনি শুক্রবার সকালে নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে আসেন। এসময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category