শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যা মামলার আসামি দুবাই থেকে প্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৯৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলায় অভিযুক্ত অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নরসিংদী পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নরসিংদী জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন বিপিএম।
এসময় তিনি বলেন, ২০২৩ এর ফেব্রুয়ারির শেষ দিকে নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়াসহ আরো দুজন। এরপর গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৩১ মে মারা যান বর্ষিয়ান রাজনীতিবীদ হারুনুর রশিদ খান। মৃত্যুর আগেই এই ঘটনায়
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। ২০২৩ এর ২৩ জুন এই হত্যাকান্ডের তদন্ত শুরু করে পিবিআই। এরই মধ্যে পালিয়ে দুবাই চলে যায় গ্রেপ্তার হওয়া আসামি মহসিন। গত ২০ জুলাই ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার করে তাকে দেশে ফিরিয়ে আনে পুলিশ। পরদিন ২১ জুলাই আদালতে সোপর্দ করলে সে হত্যাকান্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category