শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ

স্টাফ রিপোর্টার / ২১০ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

তৃণমূল থেকে উঠে আসা রাজনীতি আর রাজপথের লড়াই-সংগ্রামে আপসহীন এক নাম স্বপ্না আহমেদ। নরসিংদী জেলা মহিলা দলের বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আহমেদ এখন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নের আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছেন। নরসিংদীর সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত এক নিবেদিতপ্রাণ নেত্রী হিসেবে।

স্বপ্না আহমেদ নরসিংদীর রাজনৈতিক ইতিহাসের কিংবদন্তি, চারবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত শামসুদ্দিন আহমেদ এছাক-এর পুত্রবধূ। তার স্বামী কবির আহমেদও রাজনীতির মাঠে বেশ সক্রিয়; তিনি নরসিংদী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতিই যার নেশা, সেই স্বপ্না আহমেদের রাজনৈতিক যাত্রা শুরু হয় কলেজ জীবন থেকেই। ১৯৯৩ সালে ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে অধ্যয়নকালীন তিনি ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলেন। ২০০৩ সালে নরসিংদী জেলা মহিলা সংস্থার সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে মূলধারার রাজনীতিতে তার অবস্থান সুসংগঠিত হয়। এছাড়া তিনি কেন্দ্রীয় প্রচার দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা প্রচার দলের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দলের দুর্দিনেও রাজপথ ছাড়েননি এই নেত্রী। তৃণমূলের নেতাকর্মীরা জানান, বিগত দিনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে স্বপ্না আহমেদকে সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে। অন্য কোনো পেশায় নিযুক্ত না হয়ে পূর্ণকালীন সময় তিনি উৎসর্গ করেছেন রাজনীতিতে। হামলা-মামলা উপেক্ষা করে দলকে সুসংগঠিত রাখতে তার ভূমিকা প্রশংসা কুড়িয়েছে সব মহলে।

নরসিংদীর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পারিবারিক ঐতিহ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ এবং তৃণমূলের সাথে নিবিড় সম্পর্কের কারণেই সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে স্বপ্না আহমেদ একজন যোগ্য দাবিদার। সাধারণ নেতাকর্মীদের মতে, তার মতো মাঠপর্যায়ের নেত্রীকে মূল্যায়ন করা হলে নরসিংদীতে নারী রাজনীতি আরও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category