শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ১৭৬ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। দালালদের কঠোর হাতে দমন করা হবে।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় বেশকিছু অসংগতির কারণে হাসপাতাল পরিচালককে সেগুলো সমাধানের তাগিদ দেন তিনি।

ঢাকা মেডিকেলে পুরাতন ভবনের বেশ কিছু ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানে রোগীর তুলনায় ফ্যাসিলিটি কম। আরও ডাক্তার দরকার। স্টাফ ও নার্সদেরও অপ্রতুলতা রয়েছে।তিনি বলেন, আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকা ভরা, এখন সেটি কম। রোগীরা অনেক মেডিসিন পাচ্ছে না—এমন কমপ্লেইন রয়েছে। একটি বাদে বাকি অপারেশন থিয়েটার উন্নত না। অ্যানেসথেশিয়ার ডাক্তারের স্বল্পতা রয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বেডশিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানের ওয়াশ করানো হয়। এ জন্য পরিচালককে বলেছি, বিল কেটে নেওয়ার কথা। আমরা সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেব। সারা দেশের হাসপাতাল নিয়ে বিগ প্ল্যান রয়েছে।

তিনি বলেন, আজ আমি কোনো দালাল দেখিনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দেব না। দালালদের কঠোর হাতে দমন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category