শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদদের আত্মা শান্তি পাবে -খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার / ১২১৯ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশে এখনো পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে হামলা যেমনি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, তেমনি মিটফোর্টে ব্যবসায়ীকে নৃসংশভাবে হত্যাও কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এসবই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তহমিদদের মত শহীদদের রক্তে অর্জিত পরিবেশকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এসব থেকে মুক্তি পেতে গণতন্ত্রের বিজয় অর্জন করা জরুরী। এজন্য একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদ তাহমিদদের আত্মা শান্তি পাবে।

তিনি শুক্রবার সকালে নরসিংদীর চিনিশপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর এলাহীসহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পর দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে তাহমিদের স্কুলে স্মরণসভা, দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি নেতৃবৃন্দ। তাছাড়া বিকেলে শহীদ সজিবের কবর জিয়ারাত, কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল করবে নরসিংদী জেলা বিএনপি।

শহীদ তাহমিদ ২৪এর জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৮ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে জেলার প্রথম শহীদ হন। সে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুলের তৎকালীর নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category