শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

নরসিংদীতে ধর্ষণের পর তরুণীকে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার / ২৪৯ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

নরসিংদীতে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার ৭ জনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ মার্চ) দুপুরে শুনানি শেষে নরসিংদীর দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামীদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার সাবেক মেম্বারসহ ৫ জন এবং শনিবার নূরা ও হযরত আলী দুইজন আসামীসহ দুইদিনে মোট ৭ আসামীকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ওমর কাইউম।

জানা যায়, সকালে আলোচিত আমেনা হত্যাকান্ডে গ্রেপ্তারকৃত ৭ আসামিদের জেল থেকে আদালতে তোলা হয়। এসময় আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শুরু হলে দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামীদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ওমর কাইউমকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি নূরার নেতৃত্বে আসামি এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০) ও গাফফার (৩৭) তরুণী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। তবে অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের সাথে রফাদফা করে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন এবং কোন বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করা হয়। ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। বুধবার রাতে বখাটে চক্রটি তরুণী আমেনাকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা খেতে ফেলে রাখে।  বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেখে পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালে ময়না তদন্তের পর মরদেহ নিহত তরুণীর বাড়িতে নিয়ে আসা হয়। পরে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়। এঘটনায় মামলা দায়েরের পর পুলিশ জেলা ও জেলার বাহিরে অভিযান চালিয়ে প্রধান আসামি নূরাসহ ৭ জনকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category