শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে- খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার / ৩৩৭ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, রমজান মাসে সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, সেজন্য আমরা সজাগ রয়েছি। কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করলে বা অতিরিক্ত দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে নরসিংদী বড় বাজার মনিটরিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে নরসিংদী বড় বাজারের বিভিন্ন আড়ত ও খুচরা দোকান ঘুরে দেখেন এবং পণ্য সামগ্রীর দাম ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মনিটরিং চলাকালে তিনি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেন। এসময় তিনি আরো বলেন, আমরা চাই মানুষ শান্তিতে রোজা পালন করুক। আমি ভোক্তা অধিকার ও প্রশাসনকে স্পষ্ট বলে দিয়েছি, নিয়মিত মনিটরিং অব্যাহত রাখতে হবে যাতে কেউ সাধারণ মানুষের পকেট কাটতে না পারে। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category