বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেন, আগামী নির্বাচনের জনগণের ভোটের মাধ্যমে বিএনপি’র ক্ষমতায় এলে নারীদের অধিকার বাস্তবায়ন হবে। নারীদের উপর কেউ অন্যায়,অত্যাচার নিপিড়ন করতে পারবে না , এমনকি নারী নির্যাতন কারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে মহিলাদলের আয়োজিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিগত সময়ে আপনার দেখেছেন আমাদের দেশনেত্রী, তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য কি ধরনের ভূমিকা রেখেন, তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির চালু করেছিলেন, এসিড নিক্ষেপ কারীদের মৃত্যুদণ্ড শাস্তি বিধান করেছিলেন, যৌতুক প্রথার বিরুদ্ধে ব্যবস্থাসহ নারীদের কল্যাণে যুগান্তকারী প্রদক্ষেপ নিয়েছিলেন, তাই আগামী দিনেও আমাদের তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা করবে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, ইকবাল হোসেন, নরসিংদী জেলা মহিলাদলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, সদর উপজেলা মহিলা দলের তাহমিনা হামিদ, মনিরা বেগমসহ বিভিন্ন নেতাকর্মীরা।