নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও সকাল সাড়ে ৮ টায় নরসিংদী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম গ্রহণ এবং মুনমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ ময়দানে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এছাড়াও প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজন পালিত হবে দিবসটিকে কেন্দ্র করে।