শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

নরসিংদীতে ইসলামি ছাত্র শিবিরের সভাপতি আওয়ামী লীগ যাকেই হুমকি মনে করেছে তাকেই হত্যা ও গুম করেছে

স্টাফ রিপোর্টার / ৬২০ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই আগস্টের আন্দোলনের আগে বাংলাদেশ এক প্রকার ঝুলুম তন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। ফ্যাসিবাদের মধ্য দিয়ে আমাদের সমাজের সবচেয়ে কিং পার্সনদের হত্যা করা হয়েছে। যারাই আওয়ামী লীগের ক্ষমতার জন্য হুমকি হয়েছে, সেটা জামায়াত, শিবির কিংবা ইসলামী দল বা যে কোনো রাজনৈতিক দলের লোকই হোকনা কেন, তাদের গুম ও হত্যা করা হয়েছে। পরিবারগুলোকে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে ঠেলে দেয়া হয়েছে। জুলাই আগস্টে ক্ষমতায় টিকে থাকার জন্য খুনি হাসিনা আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ দিয়েছে, “যত খুশি মেরে ফেল, নারী-শিশু-বৃদ্ধ কোনো বিষয় না, আমার ক্ষমতায় টিকে থাকতে”। এই যে মানুষের উপর এত ঝুলুম ও তাদের অহংকার পতনের কারণ ছিল। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নরসিংদী সরকারি কলেজ মাঠে ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে একাদশ শ্রেণীর (২০২৫-২০২৬) সেশনের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রশিবির রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে। আগে কোন নির্বাচনে বিজয়ী হলে বিশাল শোডাউন ও বিজয় মিছিল হতো, উৎসবের শেষ থাকতো না। চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিজয়ী হয়ে আমরা কোন বিজয় মিছিল করি নাই। আমরা মানুষদের দেখিয়েছি কোন দায়িত্ব বোধ অর্জন করলে উৎসবের কোন বিষয় থাকে না। দায়িত্ব বোধের জায়গা থেকে যেনো কোন অহংকার সৃষ্টি না হয় সেজন্য আল্লাহর কাছে লুটিয়ে পড়ে আমরা বিজয় উদযাপন করেছি।

ইসলামী ছাত্র শিবির জেলার সভাপতি মোঃ তাওহীদুল ইসলাম এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর (জিএস) এস এম ফরহাদ, সুপ্রিম কোর্টের ডেপুটি এটনী জেনারেল এ্যাড ইউসুফ আলী, সদর উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, জামায়াত নেতা মিনহাজুর রহমান, এ্যাড. আমীর হোসেন, শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম প্রমুখ।

এ অনুষ্ঠানে একাদশ শ্রেণীর (২০২৫-২০২৬) সেশনের দুই হাজার নবীন শিক্ষার্থীদের বরণ করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category