শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

আগামী নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন ও কমিশনকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে- খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার / ৫৭১ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, দানবীয়-মাফিয়া সরকারের পতন হয়েছে, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর-নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি তারা পক্ষপাতিত্ব করে কিংবা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরী হয়, তবে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে।

তিনি সোমবার (১০ নভেম্বর) সকালে নরসিংদী-১ সদর আসনের পৌরসভার ১নং ওয়ার্ডে নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণার প্রারম্ভে এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, মনোনয়ন দেয়ার পর থেকেই দেশের জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দিপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে মুল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমরাও ঘোষণা দিয়েছি নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্খার বাস্তবায়ন করা হবে।

তিনি আরো বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে। কিছু দল জানে নির্বাচন হলে তাদের জামানত থাকবেনা। তারাই আজ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টায় লিপ্ত। নির্বাচন হলে তারা কয়টা আসন পাবে তারা তা জানে। নির্বাচন বিলম্বিত হলে এখনকার মতো তারা কিছু সুযোগ সুবিধা বেশি পাবে তাই নির্বাচন বাঞ্চালের অপচেষ্টা চলাচ্ছে। এইগুলা অপচেষ্টা করে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে। ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে।

এসময় নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি একেএম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূইয়াসহ জেলা বিএনপি, শহর বিএনপি, চিনিশপুর ইউনিয়ন বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category