শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ২৫৮ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা গ্রাম অঞ্চলের সকল নারী পুরুষের জন্য অনেক কর্মসূচি নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ এবং জুনের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু করবো। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিচ্ছি । এরই মধ্যে আমরা প্রতিটি ইউনিয়নের মসজিদ মাদ্রাসা উন্নয়নে কাজ শুরু করেছি। সার্বিক ভাবে আমরা দেশে একটা চাঞ্চল্যের কর্মধার সৃষ্টি করেছি।

সোমবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণ পাড়া এলাকায় মহিষাখালী খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে। অতীতে কি হয়েছে সেটা নিয়ে সমালোচনা করতে চাই না, আমরা জনগণের জন্য সেরাটা করবো। খাল খনন লোক দেখানো কাজ না, এটা সত্যিকারে জনগণের কল্যাণে কাজে আসবে। কৃষকেরা এর মাধ্যমে জমিতে ফসল ফলানো সহ সব দিক থেকে উপকৃত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষদের কল্যাণে খরা রোধে এই খাল খনন কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা পূণরায় খাল খনন কর্মসূচি শুরু করে কৃষকের স্বার্থে বাস্তবায়ন শুরু করেছি।

তিনি আরো বলেন, খাল খনন কর্মসূচি কৃষির সেচ কাজে যেভাবে ব্যাবহারিত হবে এতে আমাদের সম্মানিত কৃষকগণ যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে তাদের সমূহ উপকার হবে।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ০২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ০১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী ০৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী ০৫ রায়পুরা আসনের সংসদ সদস্য মো: আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category