শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নরসিংদীর রায়পুরায় পুষ্টিরাজ ও আরমান ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে এক কৃষককে হয়রানির প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার ধুকুন্দি-চারাবাগ এলাকায় এই অবরোধ সৃষ্টি করে গ্রামবাসী। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় তীব্র যানজনট। পরে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের দেয়া আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেয় গ্রামবাসী।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই কৃষি নির্ভর এই এলাকায় পরিবেশের তোয়াক্কা না করেই মাছ ও মুরগীর ফিড উৎপাদন করে আসছিল পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস্ লি:। পাশাপাশি তাদের কারখানার পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকার ফলে আশপাশের কৃষি জমিতেও বাঁধাগ্রস্থ হচ্ছে চাষাবাদ। স্থানীয় গ্রামবাসী দীর্ঘদিন ধরে মিল কর্তৃপক্ষকে জানালেও ব্যবস্থা নেয় নি তরা। রবং বিভিন্ন সময়ে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এরই অংশ হিসেবে গতকাল কর্তৃপক্ষের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় কৃষক শাহিন মিয়া (৪০) কে আটক করে রায়পুরা থানার নিয়ে যায় পুলিশ। এতেই ক্ষিপ্ত হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে গ্রামবাসী। পরে স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশের উর্ধতন কর্মকর্তাদে আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category