শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

অপরাধী যে দলেরই হোক তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই- খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার / ২৯৫ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণের শিকার কিশোরীকে পরিকল্পিতভাবে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যার অভিযোগের ঘটনায় মামলার পর শুক্রবার সকাল পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনী ।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। এরপর, সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার সকালে নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এসময় তিনি বলেন, হত্যাকারী সহ সকল অপরাধীদের জন্য আমাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যে দলেরই হোউক তাদের ছাড় দেওয়ার কোন সুযোগ নেই।ইতিমধ্যেই ধর্ষক নুরা সহ সকল অপরাধীদের গ্রেপ্তারের জন্য আইন শৃংখলা বাহিনিদের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারে আশ্বাস দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পরিবার যদি ঘটনার পর থানায় জানালে এই ভয়ংকর ঘটনা ঘটতো না। আমরা মামলার পরেই আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে জেলা ও জেলার বাইরে অভিযান চলছে। কেউ আইনের উদ্ধে নয় সকল আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গত ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ছয়জন বখাটে কিশোরী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। তবে অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের সাথে রফাদফা করে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন এবং কোন বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করা হয়। ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। ১৫ দিন পর বখাটে চক্রটি কিশোরী আমেনাকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা খেতে ফেলে রাখে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মহিষাসুর ইউনিয়নের সাবেক মেস্বার আহম্মদ আলী দেওয়ান, তাঁর ছেলে ইমরান দেওয়ান, ধর্ষক নূরার চাচাত ভাই মোহাম্মদ আইয়ুব এবং এবায়দুল্লাহ, হোসেন বাজার এলাকার গাফফার। অপরদিকে, মূল অভিযুক্ত নূরা এখনও ধরাছোঁয়ার বাইরে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category