ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোকাভিভূত শিক্ষার্থী, যুবক-তাওহীদি জনতাসহ সর্বস্তরের মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পরপরই বিভিন্ন মসজিদ থেকে জড়ো হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে মিলিত হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয় বিক্ষোভ মিছিলে।
এতে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত বন্ধ থাকে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।