শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নির্ধারণ হয়নি এখনও

স্টাফ রিপোর্টার / ৫১৮ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

৩ দিন পরও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নির্ধারণ করা যায়নি। আনুমানিক শতাধিক সরকারি বেসরকারি স্থাপনার কমবেশি ক্ষয়ক্ষতি, ৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। আগামী বুধবার ঢাকা থেকে বুয়েটের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানা যাবে বলে জানান তিনি। এসময় আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল দপ্তর প্রধানকে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করার নির্দেশ দেন ডিসি।

ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ এর বিষয়ে নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা শেষে রোববার (২৩ নভেম্বর) দুপুরে এসব তথ্য জানান- জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

জেলা প্রশাসক বলেন-নরসিংদীতে ক্ষতিগ্রস্ত বহুতল ভবনগুলো বিল্ডিং কোড মেনে নির্মাণ হয়েছে কী না- সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া ভবিষ্যতে সবাই যেন বিল্ডিং কোন মেনে ভবন তৈরি করেন সে বিষয়ে সবাই সচেতন থাকার অনুরোধ করেন। ভূমিকম্পের যেহেতু কোন পূর্বাভাস হয় না, সেহেতু কাউকে আতংকিত না হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা সিভিল সার্জন, জেলার ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসকবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

শুক্রবার সকালে প্রথম দফার পর শনিবার সকাল ও সন্ধ্যায় আরও দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category