শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

নরসিংদীতে পারিবারিক ফায়দা লুটতে রাজনৈতিক অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ১০১৭ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

লিজ সম্পত্তিতে দোকান ভিটি সংক্রান্ত পারিবারিক সুবিধা নিতে রাজনৈতিক ভাবে অপপ্রচার, হয়রানির ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নরসিংদীর বানিয়াছলের চৌধুরী পরিবার। শুক্রবার (১ আগস্ট) দুপুরে পৌর শহরের বানিয়াছল রেলওয়ে মার্কেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করা হয়।
চৌধুরী পরিবারের পক্ষে কামরুজ্জামান চৌধুরী তার লিখিত বক্তব্যে বলেন, নরসিংদী জেলা বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক চৌধুরী মাহমুদ সুমন একজন পরিক্ষীত এবং ত্যাগী নেতা। পক্ষান্তরে অভিযুক্ত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শহিদ চৌধুরী একজন সন্ত্রাস প্রকৃতির লোক। সরকার পতনের পর থেকেই অন্যকোন উপায় না পেয়ে পরিবারের সকল সিদ্ধান্ত উপেক্ষার পাশাপাশি রেলওয়ের নিয়ম-নীতি উপেক্ষা বিভিন্ন জনের কাছে দোকান ঘর বিক্রি করছে। যা পারিবারিকভাবে সমাধানে ব্যর্থ হয়ে চৌধুরী সুমনের বিরুদ্ধে নানা অপপ্রচার এবং ষড়যন্ত্র করে আসছে। এরই অংশ হিসেবে সম্প্রতি এটি অনলাইন পোর্টালে মিথ্যা-বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি, পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যাকারীদের অর্থদাতা শহিদ চৌধুরীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category