শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বিএনপি’র সাথে আপোস না করে দেশ চালানো সম্ভব নয় -খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার / ১১৩৭ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, প্রধান উপদেষ্টা দায়িত্বে আসার পর জনগণের মাঝে যে আসার সঞ্জার হয়েছে যে তিন মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচন যখন প্রলম্বিত হচ্ছিলো সংষ্কার বিচারের কথা বলে, তখন আমরা দেখতে পেলাম দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছিলো তখন তিনি বুঝতে পেরেছিলেন বিএনপি’র সাথে আপোস না করে দেশ চালানো সম্ভব নয় এটি বুঝতে পেরেই অন্তবর্তীকালীন সরকার লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বেঠক করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তকে দেশের ১৮ কোটি মানুষ সহ সকল রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তকে দেশের একটি ধর্মব্যবসায়ী সংগঠন এবং এর সাথে এনসিপি এটিকে ভালো ভাবে নেয়নি এবং তারা দেশে গোলা পানিতে মাছ শিকার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আজ শনিবার দুপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত মাধবদীর পৌর ছাত্রদলের কর্মী শাওন এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাধবদী থানা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এর সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা বিএনপি’র শিক্ষা বিএনপি’র বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন  আনু, শাহেন শাহ সোহেল, মাধবদী শহর যুবদলের আহবায়ক সুলাইমান ভূঁইয়া, সদস্য সচিব জোবায়ের  নকিব সহ বিএনপি’র অন্যন্য নেতাকর্মীবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category