শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সৌহার্দপূর্ণ পরিবেশে সম্প্রীতির মেলবন্ধনের আবদ্ধ হয়ে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে -লে. জেনারেল (অব:) আব্দুল হাফিজ

স্টাফ রিপোর্টার / ৬২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব:) আব্দুল হাফিজ বলেন, আমরা আনন্দিত এই কারনে যে, প্রতি বছরের ন্যায় এবারও অত্যান্ত আনন্দপূর্ণ ভাবে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্প্রীতির মেলবন্ধনের আবদ্ধ হয়ে আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা শারদীয় দুর্গোৎসব পালন করছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করে আসছে। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় এবং এ গৌরবটাকে আমাদের ধরে রাখতে হবে।

তিনি বুধবার (১ অক্টোবর) রাতে নরসিংদী শহরের বাগ বিতান ক্লাব দুর্গাপূজা মান্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। পরে তিনি শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

এসময় সাথে ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, নরসিংদী ডিডিএলজি ও নরসিংদী পৌরসভার প্রশাসক মোঃ মনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে উর্ধতন কর্মকর্তাগণ।

এদিকে প্রথমে শহরের বাগ বিতান ক্লাব দুর্গা মন্দির (গোপিনাথ জিউর আখড়া ধাম) পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানান, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) মাখন দাস, জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, গোপিনাথ জিউর আখড়া ধামের সভাপতি বিনয় সাহা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category