বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া যদি আপোষ করতেন তাহলে বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন। বেগম জিয়া সব সময় এ দেশ ও দেশের মানুষের কথা ভেবেছেন। জিয়া পরিবার যে ভূমিকা রেখেছেন, দলকে সংগঠিত করেছেন। আমরা সবাই আন্দোলন করেছি, জনগণকে নিয়ে সেই আন্দোলনের কারণেই ২৪শের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা হচ্ছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদী চেম্বার অব কমার্স এর আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা যুব দলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, চেম্বারের ভাইস প্রেসিডপন্ট হাসিব আহমেদ মোল্লা, চেম্বারের পরিচালক প্রবীর কুমার সাহা ও উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীসহ চেম্বারের সকল সদস্যরা।