বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে পূজামন্ডপে নাশকতা ও দূর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা দিতে নেতাকর্মীরা কাজ করেছে। আমরা খবর পেয়েছি পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত হয়েছিলো। তারা চেয়েছিলো পূজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নাশকতা সৃষ্টি ও ইস্যু তৈরী করে আন্তজার্তিক ভাবে ফায়দা নেওয়ার জন্য। এই সুযোগটা যাতে না নিতে পারে সেজন্য সারাদেশে বিএনপির নেতাকর্মীরা সজাগ ছিলো। প্রতিটি পূজা মন্ডপে কমিটি করে ভল্টায়িারের মাধ্যমে বিএনপির নেতারা পাহাড়া দিয়েছে। যাতে দূর্বৃত্তকারী ও ষড়যন্ত্রকারীরা কোন নাশকতা করার সুযোগ না পায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী শহরের বাগ বিতান ক্লাবে দূর্গা পূজা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। এই দেশের সকল ধর্মের মানুষের একটা পরিচয় আমরা বাংলাদেশি। আমরা চাই সংখ্যা লঘু ও সংখ্যা গুরু বলে কেউ যেনো বৈষম্য না দেখায়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর-রশিদ, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া।