শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

নরসিংদী-১ (সদর): বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনের গণসংযোগ

স্টাফ রিপোর্টার / ৫৩৯ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-১ (সদর): আসনে গণসংযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপির মনোনীত প্রার্থী এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। রোববার সকালে সদর উপজেলার চরাঞ্চালের করিমপুরের গণসংযোগ শুরু করেন তিনি।

পরে করিমপুরের বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন খায়রুল কবির খোকন।

এসময় খায়রুল কবির খোকন বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। জনগণ যদি ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ পরিচালনার দ্বায়িত পায় তাহলে তাদের আমানতের খেয়ানত হবে না। জনগণের কাছে আমাদের আমাদের যে অঙ্গিকার তা আমরা পালন করবো।

গণসংযোগের সময় নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, করিমপুর ইউনিয়ণ বিএনপির আহবায়ক আসাদুজ্জামান কাজল, সদস্য সচিব মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category