শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

নরসিংদীর তথ্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক  মোবারক হোসেনের পিতৃবিয়োগ

স্টাফ রিপোর্টার / ৪৪১ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি, দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক নরসিংদীর তথ্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মোবারক হোসেনের পিতা হাজী আব্দুল খালেক (৮৫) শনিবার ভোরে শহরের বাসাইল এলাকায় তার বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শহরের তরোয়াস্থ মাজার মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজা রায়পুরা উপজেলার নিলক্ষায় তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম, নব-নির্বাচিত সভাপতি মাখন দাস, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মোস্তফা কামাল সরকার, হাবিবুর রহমান, মোর্শেদ শাহরিয়ার, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি খবিরুল ইসলাম বাবুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভূইয়া।

পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে এডভোকেট ফারুক আহমেদ কাজল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category