নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফের চর এলাকায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
আহত মোঃ হাসান মোল্লা (২৮) পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর এলাকার শফিজ উদ্দিন মোল্লার ছেলে।
জানা যায়, মোঃ হাসান মোল্লা ট্রাক ড্রাইভার হিসেবে গাড়ির ডিউটি শেষে বাড়িতে এসে ঘুমিয়ে থাকাবস্থায় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে পুরুষাঙ্গ কেটে ফেলেন। এ সময় ভিকটিমের ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং মুমূর্ষ অবস্থায় ভিকটিমকে তার আত্মীয়-স্বজন ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা করেন । এবং এলাকাবাসী ঘাতক স্ত্রীকে আটক করে রাখে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।