শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

নরসিংদীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার / ৬৪৫ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে গতকাল শনিবার নরসিংদীর শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া ধামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামন। নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মাখন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার , জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অহিভুষণ চক্রবর্তী, ইসকনের অধ্যক্ষ পতিত পাবন নিমাই দাস ব্রহ্মচারী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জন কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দিপক কুমার বর্মন প্রিন্স প্রমুখ। এছাড়াও নরসিংদী জেলা, নরসিংদী সদর উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গোপিনাথ জিউর আখড়া ধাম থেকে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় গোপিনাথ আখড়া ধামে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category