বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, হারুন অর রশিদ, ভিপি জলিল, এড. বাছেদ, ইকবাল হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, মহসিন হোসাইন বিদ্যুৎ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নরসিংদী জেলা তার অন্যতম কেন্দ্রবিন্দু হবে। ২৫ ডিসেম্বর ঢাকায় জনতার জোয়ার সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন একই সঙ্গে ২৫ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ধারিত স্থানে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সভা শেষে, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যু হওয়ার তার আত্মর মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।