শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

একটি সুষ্ঠু-শান্তিপূর্ন ও  গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার -স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

স্টাফ রিপোর্টার / ৪৮৭ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি সুষ্ঠু-শান্তিপূর্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার। সাংবাদিকরা তাদের দায়িত্ব ভালভাবে করে যাচ্ছে বলেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এতোটা উন্নতি। সব সময় সঠিক সংবাদ পরিবেশন করলেই দেশবাসী লাভবান হয়। পার্শবর্তী দেশের সাংবাদিকতায় চুন-কালি দিয়ে সঠিক সংবাদ তুলে ধরে আপনারা ধন্যবাদ পাওয়া যোগ্যতা অর্জন করেছন। সমাজ থেকে দূর্নীতি ও মাদক নিমূল না হলে উন্নতি করা সম্ভব নয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সু-সংগঠিত হচ্ছে আরো হবে, চেষ্টা করে যাচ্ছি। আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু-শান্তিপূর্ন ও উৎসব মুখর হয় এই জন্য সব ধরণের প্রস্তুতি আমরা নিয়েছি। আগামী নির্বাচনে ভোটার-প্রার্থীর পাশাপাশি প্রশাসনের ও সাংবাদিকরা সহযোগিতাও চেয়েছেন তিনি।
তিনি বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এমব কথা বলেন।
এর আগে সকালে নরসিংদীর পুলিশ লাইনস, জেলা কারাগারসহ সরকারী বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নরসিংদীর জেলা প্রশাসক  মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category