শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরা প্রতিনিধি / ৭৬৩ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
Oplus_131072

নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৬ জুলাই) দুপুরে রায়পুরা ইউনিয়নের সাহারখোলা মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে হাটতে যান কয়েকজন। পরে তারা নদীর পাড়ের জিও ব্যাগ ও কচুরিপানার সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তার মাথা এবং মুখ দেখে চেনার উপায় নেই। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

উপজেলার মির্জারচর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুজ্জামান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার লেবাস দেখে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category