বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

নরসিংদী জেলা হাসপাতালের অনন্য সাফল্য: ঢাকা বিভাগে সেরা স্ক্রিনিং পারফরম্যান্সের স্বীকৃতি

স্টাফ রিপোর্টার
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬

নরসিংদী জেলা হাসপাতালের অনন্য সাফল্য: ঢাকা বিভাগে সেরা স্ক্রিনিং পারফরম্যান্সের স্বীকৃতি

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মুকুটে যুক্ত হলো নতুন এক সাফল্যের পালক। ২০২৬ সালের জন্য ঢাকা বিভাগে ‘সেরা জেলা হাসপাতাল স্ক্রিনিং পারফরম্যান্স’ পুরস্কার অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি।

এই গৌরবোজ্জ্বল অর্জনের নেপথ্য কারিগর হিসেবে প্রশংসায় ভাসছেন হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডাঃ এ. এম. এন. মিজানুর রহমান। ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংয়ের মাধ্যমে জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে অসামান্য অবদান রাখায় তাকে ও তার প্রতিষ্ঠানকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে, ডাঃ মিজানুর রহমান করোনাকালীন সংকটময় সময় থেকে এখন পর্যন্ত নরসিংদীবাসীকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তার মানবিক দৃষ্টিভঙ্গি ও দক্ষ ব্যবস্থাপনায় হাসপাতালের সেবার মান বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

এই অনন্য অর্জনে নরসিংদীর বিভিন্ন মহল থেকে তাকে ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রাণঢালা অভিনন্দন জানানো হচ্ছে। সচেতন মহলের মতে, ক্যান্সার স্ক্রিনিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে এই সাফল্য স্থানীয় জনস্বাস্থ্য রক্ষায় বড় ভূমিকা রাখবে। নরসিংদীবাসী এই নিবেদিতপ্রাণ চিকিৎসকের সেবার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category