শিরোনাম :
নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি ও দিনব্যাপী সেমিনার নরসিংদীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের মেরাথন: অংশ নিবে দেশ বিদেশের ২ হাজার দৌড়বিদ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কৃষক হয়রানি! প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদীতে অসহায় মানুষের মাঝে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ উপহার বিতরণ ধবংসস্তূপ থেকে দেশকে পূনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান -খায়রুল কবির খোকন খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে- স্বাস্থ্যমন্ত্রী পলাশে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর রাজপথ থেকে সংরক্ষিত আসনে আলোচনা রয়েছেন চারবারের এমপির পুত্রবধূ স্বপ্না আহমেদ হাসপাতালে কাউকে দালালি করতে দেব না : স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

কোন দাবী থেকেই আমরা সরে আসিনি, সংগঠিত হয়ে জনগণের দাবী আদায় করবো -নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার / ১০০০ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আহব্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি। এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের বাধাগ্রস্থ করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নিতে দেয়া হয়নি, নতুন সংবিধান সংস্কারসহ ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকেও অপসারণ করতে দেয়া হয়নি, দেয়া হয়নি ঘোষণাপত্র। আমরা কোন দাবী থেকেই সরে আসিনি। আমরা সংগঠিহ হয়ে আবারও জনগণের দাবী আদায় করবো। গণ অভ্যুত্থ্যানের দাবীতে মানুষ নেমে এসেছিল সন্ত্রাস-চাদাবাজদের দাবীতে আবারও ৩ আগস্ট শহিদ মিনারে একত্রিত হবে।
নানা ষড়যন্ত্র, হামলার মাধ্যমে এনসিপিতে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছে। আগামীর সংসদে, আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়গান হবেই। এজন্য জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে।
ছাত্র উপদেষ্টা নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র চলছে, তারা নাগরিক পার্টির কেউ নয়, তারা গণঅভ্যুত্থ্যানের প্রতিনিধি। তাদের পদত্যাগ করে বাধ্য করা হচ্ছে, এসবও রুখে দিতে হবে। বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবীতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে।
তিনি বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে এসব কথা বলেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথ সমাবেশে বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহব্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category