বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

নরসিংদী জেলা একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন

প্রতিনিধি :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস, নরসিংদীতে শুরু হয়েছে বিশেষ সেবা কার্যক্রম।

১১ মে থেকে আগামী ১৯ মে পর্যন্ত মোট ৭ কর্মদিবস ব্যাপী এই বিশেষ সেবা সপ্তাহ পরিচালিত হবে। হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয়ের আওতাধীন এই অফিসটি পেনশনার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি কমাতে নানা মুখী উদ্যোগ গ্রহণ করেছে।

পেনশনারদের জন্য বিশেষ সেবাসমূহ:সম্মানিত পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন সম্পন্নকরণ।লাইফ ভেরিফিকেশন অ্যাপ (App) সম্পর্কে বিস্তারিত অবহিতকরণ।ওয়ান স্টপ সার্ভিস, হেল্পডেস্ক, কলসেন্টার ও ওয়েবসাইটের ব্যবহার প্রদর্শন।পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি ইত্যাদি) বিষয়ক পরামর্শ।পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের প্রাপ্যতা ও করণীয় নির্ধারণ।প্রতিবন্ধী সন্তানের পেনশন প্রাপ্যতা বিষয়ে সর্বশেষ বিধি-বিধানের আলোকে পরামর্শ।পেনশন ইএফটি সংক্রান্ত জটিলতা নিরসন ও পরামর্শ প্রদান। পেনশনারদের ব্যাংক হিসাব, মোবাইল নম্বর ও নমিনি সংশোধন বা পরিবর্তন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সেবাসমূহ: ডিডিও( কর্তৃক অনলাইনে সামারি বিল দাখিল ও প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই।জিপিএফ হিসাব খোলা, নমিনি এন্ট্রি এবং নমিনি পরিবর্তন। জিপিএফ অগ্রিম গ্রহণ ও চূড়ান্ত পরিশোধ সংক্রান্ত সেবা ও পরামর্শ।অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ।অনলাইন বেতন-বিল দাখিল, এলপিসি, ই-এলপিসি ও শিক্ষা ভাতা প্রাপ্তি।বেতন ফিক্সেশন এবং আইবাস++ সংক্রান্ত যাবতীয় জটিলতার সমাধান।

জেলা একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার জব্বার বলেন, “এই বিশেষ সেবা কার্যক্রম শুধুমাত্র সেবা সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর ধারাবাহিকতা ও গুণগত মান পুরো বছরজুড়ে চলমান থাকবে, যেন নাগরিকেরা যেকোনো সময় দ্রুত ও স্বচ্ছ সেবা পান।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category